× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইরান যুদ্ধের প্রতি সমর্থন কমছে মার্কিনিদের

আন্তর্জাতিক ডেস্ক।

১৯ মে ২০২৬, ১৩:২০ পিএম

ছবি: সংগৃহীত।

ইরান যুদ্ধ এবং ইসরাইলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা— দু’টোর প্রতিই মার্কিন জনগণের সমর্থন কমে যাচ্ছে। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস এবং সিয়েনা কলেজ পরিচালিত এক নতুন জরিপে এ তথ্য উঠে এসেছে। 

এক প্রতিবেদনে মিডল ইস্ট আই বলছে,  ১ হাজার ৫০৭ জন নিবন্ধিত ভোটারের ওপর পরিচালিত এই জরিপে মাত্র ৩০ শতাংশ উত্তরদাতা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধকে সমর্থন করেছেন। অন্যদিকে ৬৪ শতাংশ জানিয়েছেন, তারা এই যুদ্ধের বিরোধীতা করে। 

জরিপে আরও দেখা গেছে, ৫৭ শতাংশ মানুষ ইসরাইলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা দেওয়ার বিপক্ষে মত দিয়েছেন। বিপরীতে, ৩৭ শতাংশ এ সহায়তার পক্ষে রয়েছেন।

অন্যদিকে, ২০২৩ সালের নভেম্বর মাসে কুইনিপিয়াক ইউনিভার্সিটির পরিচালিত এক জরিপে দেখা গিয়েছিল, গাজা যুদ্ধের শুরুর দিকে অতিরিক্ত সামরিক সহায়তা ইসরাইলকে দেওয়ার পক্ষে ছিলেন ৫১ শতাংশেরও বেশি মার্কিন ভোটার।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে বড় ধরনের বিমান হামলা শুরু করে। পালটা জবাবে তেহরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

এপ্রিল মাসে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় ইরান ও যুক্তরাষ্ট্র।  মাঝেমধ্যে বিচ্ছিন্ন হামলা হলেও সেটি মোটামুটি বহাল রয়েছে।  তবে আলোচনা অচলাবস্থায় থাকায় বারবার তেহরানে হামলার হুমকি দিয়ে আসছেন ট্রাম্প।  


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.