× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মার্কিন পঞ্চম নৌবহরে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক।

১৪ জুলাই ২০২৬, ১০:২০ এএম

ছবি: সংগৃহীত।

বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বহরটির।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিকে লক্ষ্য করে চালানো হামলায় জ্বালানি সংরক্ষণাগারে আগুন লাগে। 

এছাড়া একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার, নৌবহরের এয়ার কন্ট্রোল রাডার, সি-র্যাম আগাম সতর্কীকরণ রাডার ব্যবস্থা এবং মানববিহীন সারফেস ভেসেল নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে।

বিবৃতিতে আইআরজিসি জানায়, এটি একটি ‘প্রতিশোধমূলক অভিযান’ এবং এই অভিযান অব্যাহত থাকবে।

তবে ইরানের এই দাবির সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) বা বাহরাইন সরকারও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.