× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হরমুজ সংকটের প্রভাব নিউজিল্যান্ডে, বেড়েছে বেকারত্ব ও মূল্যস্ফীতি

আন্তর্জাতিক ডেস্ক।

০৫ আগস্ট ২০২৬, ০৯:০৩ এএম

ছবি: সংগৃহীত।

হরমুজ প্রণালি বন্ধ থাকার কারণে নিউজিল্যান্ডে বেকারত্ব বেড়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।  খবর আল জাজিরার

উইনস্টন পিটার্স বলেন, ‘হরমুজ প্রণালির সাম্প্রতিক সংঘাত এবং এর ফলে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় ব্যবসার খরচও বেড়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে কর্মসংস্থানের ওপর।’

তিনি আরও বলেন, ‘সংঘাতের শুরু থেকেই আমরা সতর্ক করেছিলাম, এর বড় প্রভাব মূল্যস্ফীতি ও বেকারত্ব—দুটোর ওপরই পড়বে।’

পিটার্সের মতে, এই পরিস্থিতি নিউজিল্যান্ডের নিজস্ব তেলসম্পদ অনুসন্ধান ও উত্তোলনের প্রয়োজনীয়তাকে আরও জোরালো করেছে।

তিনি বলেন, ‘দেশে যে তেলের মজুত রয়েছে তা খুঁজে বের করে উত্তোলন করতে পারলে আমরা জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পারব। পাশাপাশি আন্তর্জাতিক সিদ্ধান্ত ও ভূরাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভরশীলতাও কমবে।’

বার্তা সংস্থা রয়টার্সের উদ্ধৃত নিউজিল্যান্ড পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে দেশটির বেকারত্বের হার বেড়ে ৫.৬ শতাংশে পৌঁছেছে, যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ।  একই সময়ে জ্বালানির উচ্চমূল্যের কারণে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৪.১ শতাংশ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.