× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চীনে ঘরছাড়া ১০ লাখের বেশি মানুষ, বাতিল ১৪০০ ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক।

১০ আগস্ট ২০২৬, ০৯:৩২ এএম

চীনের পূর্বাঞ্চলে টাইফুন ডলফিন আঘাত হানার পর সাংহাইসহ বিভিন্ন এলাকা থেকে ১০ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

রোববার সন্ধ্যায় ঝড়টি ঝেজিয়াং প্রদেশের ইউহুয়ান এলাকায় আঘাত হানে। সে সময় টাইফুনটির সর্বোচ্চ বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৫০ কিলোমিটার।

দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় প্রথমবার স্থলভাগে আঘাত হানার প্রায় এক ঘণ্টা পর ওয়েনঝৌ শহরে দ্বিতীয়বার আঘাত হানে ঝড়টি। টাইফুনের প্রভাবে পুরো অঞ্চলের যোগাযোগব্যবস্থা ব্যাহত হয়েছে। শুধু সাংহাইয়েই প্রায় এক হাজার ৪০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এর আগে চীনা কর্তৃপক্ষ ডলফিনের জন্য সর্বোচ্চ মাত্রার লাল সতর্কতা জারি করেছিল। তবে সোমবার সকালে ঝড়টির শক্তি কমে এটিকে ক্রান্তীয় ঝড় হিসেবে ঘোষণা করা হয়। ঝড়টি এখন আরও ভেতরের দিকে অগ্রসর হচ্ছে। আগামী বুধবার পর্যন্ত প্রবল বৃষ্টি, ভয়াবহ বন্যা ও ভূমিধসের আশঙ্কায় সতর্কতা জারি রেখেছে কর্তৃপক্ষ।

সোমবার শানডং, হেনান, হুবেই, আনহুই, জিয়াংসু ও ঝেজিয়াং প্রদেশ এবং সাংহাইয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

স্থানীয় সরকারগুলো মানুষকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছে। ঝড়ের কারণে বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটনকেন্দ্রও বন্ধ রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে ডিজনিল্যান্ড ও লেগোল্যান্ডের কয়েকটি অংশ এবং সাংহাইয়ের দ্য বান্ড এলাকার কয়েকটি দর্শনীয় স্থান।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জনগণকে নিরাপদ স্থানে থাকার পাশাপাশি বন্যা ও ভূমিধসের ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকতে হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.