× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যুক্তরাষ্ট্রকে এবার পারমাণবিক অস্ত্রের হুমকি দিলেন ইরানি ধর্মীয় নেতা!

আন্তর্জাতিক ডেস্ক।

১৬ আগস্ট ২০২৬, ১৩:১৮ পিএম । আপডেটঃ ১৬ আগস্ট ২০২৬, ১৩:২২ পিএম

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের ও ইরানের মধ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে এবার প্রতিপক্ষের উদ্দেশে ভয়ংকর এক হুমকি দিয়েছেন মোহাম্মদ নবী মুসাভিফার্ড নামে এক ইরানি ধর্মীয় নেতা।

শুক্রবার (১৪ আগস্ট) জুমার খুতবায় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উদ্দেশে স্পষ্ট ভাষায় তিনি বলেন, প্রতিপক্ষরা যদি ইরানের অবকাঠামো ধ্বংসে আবারও যুদ্ধ শুরু করে, তবে পারমাণবিক অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হবে তেহরান।

শনিবার (১৫ আগস্ট) ইরানি সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদন থেকে জানা গেছে এমনই তথ্য।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের আহভাজ শহরে জুমার নামাজে ইমাম মোহাম্মদ নবী মুসাভিফার্ড বলেন, ইরানের পারমাণবিক শক্তি অন্য কোনো দেশের বিষয় নয়। এটি একটি অভ্যন্তরীণ ব্যাপার, এবং যদি কেউ এর অন্যথা মনে করে, তবে তারা এসে যুদ্ধ করুক।

তিনি আরও বলেন, পরিস্থিতি আরও খারাপ হলে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হবে মার্কিন স্বার্থ। এ ধরনের সংঘাত শুরু হলে পারমাণবিক অস্ত্র হাতে তুলে নেবে ইরান।

এ সময় মুসাভিফার্ড জর্ডানে মার্কিন বিনিয়োগের ওপর হামলা, আমেরিকান ঘাঁটিগুলো থেকে সৈন্য প্রত্যাহার এবং বাব আল-মান্দেব প্রণালীর সংকটের কথা উল্লেখ করে বলেন, ওয়াশিংটন আত্মসমর্পণের কাছাকাছি চলে এসেছে। হরমুজ প্রণালী নিয়ে সংঘাতে প্রবেশ করে বাব এল-মানদেবে একটি নতুন সংকটের সম্মুখীন হয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে ইরানের গার্ডিয়ান কাউন্সিল এবং অ্যাসেম্বলি অফ এক্সপার্টস-এর সদস্য ও ধর্মীয় নেতা আহমদ খাতামি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র।

তিনি আরও বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে মার্কিন ও ইসরায়েলি হামলা সত্ত্বেও আমাদের পারমাণবিক সক্ষমতা এখনও বিদ্যমান। আমাদের পারমাণবিক শক্তি দেশের বিজ্ঞানী এবং পারমাণবিক জ্ঞানের ফসল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.