× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইরানে ফের মার্কিন বাহিনীর হামলা শুরু, জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক।

০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ এএম

ছবি: সংগৃহীত।

হরমুজ প্রণালিতে সৌদি আরবের দুই ট্যাংকার জাহাজে হামলার ২৪ ঘণ্টার মধ্যে ইরানে ফের সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বিমান বাহিনী।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টা থেকে শুরু হয়েছে এ হামলা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে এ হামলার তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আজ (মঙ্গলবার) পূর্বাঞ্চলীয় সময় দুপুর ১২টা (বাংলাদেশ সময় রাত ১০টা) থেকে মার্কিন বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানা শুরু করেছে। সম্প্রতি আইআরজিসি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ এবং মধ্যপ্রাচ্যে হামলা করেছে। সেই হামলার প্রতিক্রিয়া হিসেবে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

উল্লেখ্য, সোমবার (৩১ আগস্ট) গভীর রাতে হরমুজ প্রণালিতে সৌদির দু’টি তেলবাহী সুপারট্যাংকার জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। ট্যাংকার দু’টিতে ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল।

তার আগের দিন রোববার জর্ডানে যুক্তরাষ্ট্রের দু’টি বিমানবাহিনী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল আইআরজিসি। তবে এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় থাকার কারণে আইআরজিসির ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি।

তবে জর্ডানে আইআরজিসি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল শনিবার রাতে হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন বিমান বাহিনী কর্তৃক আইআরজিসির কয়েকটি ক্ষেপণাস্ত্র লাঞ্চার স্থাপনা ধ্বংসের পর।

শনিবারের সেই হামলার মধ্যে দিয়ে দীর্ঘ এক মাসেরও বেশি সময় পর ফের সামরিক সংঘাত শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। তবে সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের বলেছেন ইরানের বিরুদ্ধে এবার ‘সীমিত মাত্রার’ সামরিক পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র।

সোমবার ওভাল অফিসে ট্রাম্প বলেছেন, তারা নৌবাহিনী হারিয়েছে, বিমান বাহিনী হারিয়েছে। তাদের নজরদারি উপাদানও প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তার মানে এই নয় যে আমরা তাদের আঘাত করব না। তবে এবার আমদের পদক্ষেপ হবে খুবই সীমিত।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.