× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হেগসেথের বিদায়ের গুঞ্জন, যা বলল পেন্টাগন

আন্তর্জাতিক ডেক্স।

০৫ নভেম্বর ২০২৬, ১০:০৩ এএম

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে সরিয়ে দেওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুলেছে দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের শেষ দিন পর্যন্ত প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালনে হেগসেথ শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল।

ফক্স নিউজ ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে শন পারনেল বলেন, ‘দলীয় স্বার্থে রাজনৈতিক ফায়দা লুটতে চাওয়া কিংবা কোনো ধরনের অনিয়ম না থাকা সত্ত্বেও ভুয়া তদন্ত শুরু করতে চাওয়া রাজনীতিকদের চাপে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ পিছিয়ে যাবেন না বা দমে যাবেন না।’

তিনি আরও বলেন, ‘যুদ্ধ মন্ত্রণালয় আইন মেনেই সব কার্যক্রম পরিচালনা করেছে। আমাদের প্রতিরক্ষামন্ত্রী প্রতিদিন সংবিধান সমুন্নত রাখা ও তা রক্ষার লড়াই চালিয়ে যাবেন। পাশাপাশি তিনি মার্কিন সেনাদের নেতৃত্ব দেবেন এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করবেন।’

শন পারনেল আরও বলেন, ‘ডেমোক্র্যাটদের সাজানো তদন্ত ও হয়রানির হুমকি সত্ত্বেও আমরা যুদ্ধ মন্ত্রণালয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের কর্মসূচি বাস্তবায়নের কাজ চালিয়ে যাব।’

এর আগে বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এক প্রতিবেদনে জানায়, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া উচিত কি না, তা নিয়ে উপদেষ্টাদের কাছে জানতে চেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করে সিবিএস নিউজ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.