× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, বাহরাইনেও দফায় দফায় আঘাত

আন্তর্জাতিক ডেক্স।

১৯ নভেম্বর ২০২৬, ০৯:৪২ এএম

ছবি: সংগৃহীত।

এবার কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। একই সঙ্গে বাহরাইনেও কয়েক দফা হামলা চালানো হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বুধবার (১৮ নভেম্বর) এ পালটা আঘাত চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইরানের সামরিক বাহিনীর দাবি, কুয়েতের আলী আল-সালেম বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। সেখানে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা লক্ষ্যবস্তু করা হয়।

অন্যদিকে, কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের ড্রোন হামলা প্রতিহত করেছে। বাহরাইনের সামরিক বাহিনীও জানিয়েছে, তারা ইরানের বেশ কয়েকটি হামলা ঠেকিয়ে দিয়েছে।

তবে এসব হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে, যুক্তরাষ্ট্রের এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার ইরানের কেশম দ্বীপে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম অস্ত্র ব্যবহার করে আত্মরক্ষার অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি রাডার স্থাপনায় ইরানের হামলার জবাবেই কেশম দ্বীপে পালটা হামলা চালায় মার্কিন বাহিনী।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.