× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অভিজ্ঞতা ছাড়াই এসএমসিতে চাকরি, বেতন ছাড়াও ৩ উৎসব বোনাস

ডেস্ক রিপোর্ট।

১৩ অক্টোবর ২০২৬, ১৩:১৯ পিএম

ছবি: সংগৃহীত।

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। প্রতিষ্ঠানটি মেডিকেল ইনফরমেশন অফিসার পদে ৩০ জনকে নিয়োগ দেবে। পদটিতে আবেদনের জন্য কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি পাবেন যাতায়াত ভাতা (টি/এ), পারফরম্যান্স বোনাস, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, গ্র্যাচুইটি, বৈশাখী ভাতাসহ বছরে তিনটি উৎসব বোনাস। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও দেওয়া হবে।

প্রতিষ্ঠান ও পদের বিবরণ

প্রতিষ্ঠানের নাম: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড

পদের নাম: মেডিকেল ইনফরমেশন অফিসার

বিভাগ: ফার্মাসিউটিক্যাল

পদসংখ্যা: ৩০ জন

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায়

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: ভালো যোগাযোগ দক্ষতা

অভিজ্ঞতা: প্রয়োজন নেই

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: টি/এ, পারফরম্যান্স বোনাস, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, গ্র্যাচুইটি, বৈশাখী ভাতা ও বছরে তিনটি উৎসব বোনাস।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত দেখে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২১ অক্টোবর ২০২৬।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.