× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চোখে রাখে দরিয়া

মাসুম সেন্টু

০৭ মে ২০২৪, ১৫:১৪ পিএম

চোখের মাঝে মহাসমুদ্রের ঢেউয়ে

ভাসে দুটি চোখ -

ভাসতে ভাসতে আর ভাসাতে 

যখন হৃদয়ের পাড় গর্জে স্পর্শ করে 

মন তখন শিহরণের পাগলা ঘণ্টা বাজায়

ডুবে যায় হারিয়ে যায় 

লাজ লজ্জা ভয় 

দরিয়ায় কি-হারালো চোখ 

না কি চোখে ধরে রাখলো দরিয়া 

তা বুঝে উঠতে না  উঠতেই 

আবার ভাটার টানে 

কলিজা টেনে ছিড়ে নিতে চায় 

হয়তো জীবনের চোরাবালিতে আটকে পড়বে 

ভালোবাসার বেরি পরা 

স্বপ্নে হাঁটা দুটি পা। 

এইতো খেলা -

সুখের নায়ে বোঝাই করবো

কত যত্নে দুঃখের মালামাল 

আয়ুবেলা ডুবে  যাবে 

খুঁজে  পেতে পেতে

তার পরাণ পবনের  ঘ্রাণ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.