× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

সর্বাত্নক অসহযোগ আন্দোলন আজ

০৪ আগস্ট ২০২৪, ১২:১০ পিএম

ছবিঃ আলভী হুসাইন

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ থেকে সারাদেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আজ রবিবার ( ৪ আগস্ট) রাজধানীসহ সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশের কর্মসূচিও দেওয়া হয় এবং পূর্ব ঘোষিত এ কর্মসূচির প্রভাব পড়েছে রাজধানীতে।

শহরের রাস্তাগুলো আজ প্রায় ফাঁকা। বেশিরভাগ সড়কে চলছে শুধু রিকশা। এ ছাড়া রয়েছে কিছু সিএনজিও। ভোরের দিকে কিছু লোকাল বাস দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে সেটাও খুব একটা চোখে পড়ছে না। 

মাঝেমধ্যে রাজপথে কয়েকটি বাসের দেখা মিললেও, এতে হুমড়ি খেয়ে পড়তে দেখা গেছে যাত্রীদের। গণপরিবহন সংকটে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রী, জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষ।

রাস্তায় বাসের অপেক্ষায় অনেক অফিসগামী যাত্রীকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বাস অথবা পিকআপ যেটাই পাচ্ছেন সেটাতেই হুমড়ি খেয়ে পড়ছেন অফিসগামী যাত্রীরা।

আবার এদিকে রাজধানীর প্রায় সব এলাকার প্রধান সড়কের দুই পাশের বেশিরভাগ দোকান বন্ধ দেখা গেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.