× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ছাত্র-জনতা অবরোধ করলো ইসিবি চত্বর

০৪ আগস্ট ২০২৪, ১৫:০২ পিএম

ছবি সংগ্রহীত

রাজধানীর মিরপুরে ইসিবি চত্বরে সড়ক অবরোধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনকারীরা।

আজ রবিবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে মিরপুরে ইসিবিতে এক দফা দাবিতে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সড়ক অবরোধ করতে দেখা যায়।

এ সময় সড়ক অবরোধ করে সরকারবিরোধী নানা স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

এদিকে, শিক্ষার্থীদের সড়ক অবরোধ করতে দেখা গেলেও সেখানে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা যায়নি।  

উল্লেখ্য, গতকাল  শনিবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র-জনতার সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন।  

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.