× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কোটা আন্দোলন

আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর গুলি না চালানোর রিট খারিজ

ডেস্ক নিউজ

০৪ আগস্ট ২০২৪, ১৫:৫৭ পিএম । আপডেটঃ ০৪ আগস্ট ২০২৪, ১৬:১২ পিএম

হাইকোর্ট

বর্তমানে দেশব্যাপী বিরাজমান আন্দোলন্কারী শিক্ষার্থীদের ওপর সরাসরি লাইভ রাউন্ড (তাজা গুলি গুলি) না চালানোর নির্দেশনা চেয়ে গত ২৯ জুলাই সুপ্রিম কোর্টের দুই আইনজীবি রিট আবেদন করলে, রোববার (৪ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের  হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করে দিয়েছে।

রিটে আন্দোলনকারীদের ওপর তাজা গুলি ব্যবহার কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং তাজা গুলি ব্যবহার না করার নির্দেশ কেন দেয়া হবে না, জানতে বিবাদীদের প্রতি রুল জারির আরজি জানানো হয়েছে।

এতে আরও যোগ করা হয়, নিরাপত্তার কথা বলে ডিবির হেফাজতে নেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে অতিদ্রুত মুক্তি দিতে কেন নির্দেশ দেয়া হবে না, রিটে সে মর্মেও রুল চাওয়া হয়। এর আগে বিচারপতি মাসুদ হোসাইন দোলন অসুস্থ থাকায় দুই দফায় রিটের শুনানি হয়নি।

রিট আবেদনকারী দুই আইনজীবির একজন আইনুন্নাহার সিদ্দিকা বলেন, "রিট আবেদনটি কাল আদেশের জন্য কার্যতালিকার ১০ নম্বর ক্রমিকে রাখা হয়েছে। আদেশের আগে কোর্ট শুনানি নিলে আমরাও শুনানিতে অংশ নেব।" 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.