× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কোটা আন্দোলন

সিরাজগঞ্জে থানায় দুর্বৃত্তদের হামলাঃ ১৩ পুলিশ হত্যা

ডেস্ক নিউজ

০৪ আগস্ট ২০২৪, ২০:১৬ পিএম

পুরনো ছবি

রোববার (০৪ আগস্ট) সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালায় দুর্বৃত্তরা। এতে  ১৩ জন পুলিশ নিহত হয়েছে। রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক এই তথ্য নিশ্চিত করেছেন। 

এর মধ্যে বিকেলে পুলিশ সদর থেকে পাঠানো এক বার্তায় আরও জানা যায় সন্ত্রাসী হামলায় এনায়েতপুর থানায় ১৩ জন এবং কুমিল্লায় ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এক পুলিশ সদস্যসহ ১৪ জন নিহত হয়েছেন।

এলাকাবাসীদের ভাষ্যমতে, দুপুর ১২টার দিকে কয়েক হাজার আন্দোলনকারী লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানার দিকে আগাতে থাকে। পরে এরা একত্রিত হয়ে একযোগে থানায় হামলা চালায়। এ সময় আন্দোলনকারীদের হাতে লোহার রড, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ছিল। তারা সেখানে সাংবাদিকসহ আশপাশে কাউকে প্রবেশ করতে দেয়নি। থানায় ঢুকে তারা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ১৩ পুলিশ সদস্য নিহত হন। এত সংখ্যক পুলিশ সদস্য নিহতের ঘটনায় পুরো এনায়েতপুর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক আরও বলেন, "পুলিশ যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। মধ্যযুগীয় কায়দায় যেভাবে থানায় ঢুকে পিটিয়ে পুলিশ সদস্যদের হত্যা করা হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। আমরা এ বিষয়ে কঠোর আইনগত পদক্ষেপ নিতে যাচ্ছি।"


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.