× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ধানমন্ডি ৩২ ঘিরে অবস্থান নিয়েছে ছাত্র-জনতা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী

ডেস্ক রিপোর্ট

১৫ আগস্ট ২০২৪, ১০:২৬ এএম

ছবিঃ সংগৃহীত

আজ ১৫ আগস্ট জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাতবার্ষিকী। আজ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি সংলগ্ন সড়ক ও আশেপাশের এলাকায় শোক ও প্রতিবাদ জানাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের আসার কথা থাকলেও সকালে দেখা গেছে ভিন্ন চিত্র।

আজ (১৫ আগস্ট) ভোর ৬টার পর সেখানে উপস্থিত হয়ে এমন চিত্রই দেখা গেছে। এ সময় কাউকেই ৩২ নম্বর বাড়ির সামনে ঢুকতে দেয়নি ছাত্র-জনতা। 

শুক্রাবাদ মোড় থেকে ৩২ নম্বর ও মেট্রো শপিং মলের সামনে অবস্থান নিয়ে আছেন আন্দোলনকারী ছাত্র-জনতা। একটু পর পর মিছিল নিয়ে বের হচ্ছে, ধানমন্ডি ২৭ ঘুরে আবার ৩২ এসে জড়ো হচ্ছেন অনেকে। আবার ধানমন্ডি ৩২ লেক পাড়ও ছাত্রদের দখলে রয়েছে। তাদের প্রত্যেকের হাতে লাঠি ও পাইপ রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর সদস্যরা ৩২ নম্বরের সামনে অবস্থান করছেন। এছাড়া বেশ কিছু পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মেট্রো শপিং মল মোড়ে অবস্থান নিয়েছেন।

কিন্তু এদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে দেখা যায়নি আওয়ামীলীগের কোনো নেতৃবৃন্দকেও। তবে দুই-একজন নেতাকর্মী আসলে তাদের ধাওয়া করতে দেখা যায় ছাত্রদের। কোনো ব্যাক্তিকে সন্দেহ হলে ছাত্ররা মোবাইল ফোন তল্লাশি করে দেখেন।

এই প্রতিবেদন লেখার আগপর্যন্ত ধানমন্ডি ৩২ নাম্বারে বঙ্গবন্ধুর বাড়ির উল্টোপাশ দিয়ে যাওয়া গণপরিবহণ বিশেষ করে বাসগুলোর দিকে ছাত্র-জনতার কয়েকজন তেড়ে আসেন। তারা আক্রমণাত্মক ভঙ্গিতে সবাইকে ছবি তুলতে তুলতে নিষেধ করেন এবং বাসের জানালা বন্ধ করে দিতে বলা হয়। এসময় ৩২ নম্বরে বাড়ির সামনে একজন মাইকিং করে, 'এখানে কেউ জড়ো হবেন না, ইত্যাদি বলছিল'। সেখানে হঠাৎ হাতাহাতি শুরু হলে আশেপাশে থেকে ছবি তুলতে নিষেধ করে তেড়ে আসেন কয়েকজন। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.