× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সালমান এফ রহমানের বেক্সিমকোর গাড়ি থেকে মাদক উদ্ধার

ডেস্ক রিপোর্ট

১৫ আগস্ট ২০২৪, ১১:৩১ এএম । আপডেটঃ ১৫ আগস্ট ২০২৪, ১১:৩৪ এএম

ছবিঃ সংগৃহীত

সদ্য সাবেক হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মার ওষুধের একটি গাড়িতে শিক্ষার্থীরা তল্লাশি চালায়। এতে তিন হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে ।

গতকাল (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার ভাবেরচর বাসস্ট্যান্ড এলাকায় সড়কের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত থাকা শিক্ষার্থীরা গাড়িটিতে তল্লাশি চালালে এ মাদক উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকসহ চালককে আটক কওরে পুলিশে সোপর্দ করে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মহাসড়কের ঢাকামুখী লেনে জরুরি ওষুধ পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানকে দূর থেকে প্রথমে থামানোর জন্য শিক্ষার্থীরা সিগন্যাল দিলে সিগন্যাল অমান্য করে চালক গতি বাড়িয়ে দেয়। প্রায় ১০০ গজ দূরে থাকা অন্যান্য শিক্ষার্থীরা গাড়িটি থামালে তল্লাশি করে বিপুল পরিমাণে ইয়াবা খূঁজে পায়। পরে পুলিশের উপস্থিতিতে শিক্ষার্থীরা উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট গণনা শেষে আটক কাভার্ডভ্যানচালক সোহাগসহ (৩৫) উদ্ধারকৃত মালামাল গজারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

আটক কাভার্ডভ্যানচালক সোহাগ নওগাঁ জেলার সদর উপজেলার তেলাওয়াতপুর ইউনিয়নের জেল হক মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার ওসি রাজিব খাঁন জানান, শিক্ষার্থীরা প্রতিদিনের মতো মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহনে তল্লাশি চালানোর সময় বেক্সিমকো ফার্মার একটি গাড়ি থেকে বিপুল ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবাসহ একজনকে আটক করে থানায় সোপর্দ করে শিক্ষার্থীরা। তবে তল্লাশি চলাকালে একজন পালিয়ে যায়। এ ছাড়া জব্দকৃত ইয়াবা ও কাভার্ডভ্যান পুলিশের হেফাজতে রয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.