× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাষ্ট্রপতির পদত্যাগের খবরটি ভুয়া

ডেস্ক রিপোর্ট

১৫ আগস্ট ২০২৪, ১৪:১৭ পিএম

ছবিঃ সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে যে খবর প্রচার হচ্ছে, তা আদতে সত্যি নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

আজ (১৫ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এ কথা জানান।

অধ্যাপক আসিফ নজরুল লেখেন, "আমার নাম ব্যবহার করে কিছু অপপ্রচার হচ্ছে। রাষ্ট্রপতি রিজাইন (পদত্যাগ) করেছেন বলে যে খবর আমার ছবি ব্যবহার করে প্রচার হচ্ছে- তা ভুয়া।"

উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন- গতকাল (১৪ আগস্ট) রাত থেকে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুজব ছড়িয়ে পড়ে। কিছু কিছু পোস্টে অধ্যাপক আসিফ নজরুলের একটি ভিডিও এডিট করেও প্রচার করা হয়।

অবশেষে বিষয়টি গুজব বলে নিজেই নিশ্চিত করলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.