× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হচ্ছেন আরও ৫ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

১৫ আগস্ট ২০২৪, ১৭:৩৪ পিএম

ছবিঃ সংগৃহীত

দেশে নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সংখ্যা বাড়বে। নতুন করে আরও পাঁচ উপদেষ্টা শপথ নেবেন। এতে মোট উপদেষ্টা হবেন ২২ জন।

আজ (১৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। 

সূত্রে জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিধি বড় হচ্ছে। প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসহ ১৭ উপদেষ্টা শপথ নিয়ে কাজ শুরু করলেও আগামীকাল (১৬ আগস্ট) আরও কয়েকজন দায়িত্ব নিতে যাচ্ছেন। এ সংখ্যা হতে পারে ৫ জন। তবে তাদের নামপরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

রাষ্ট্রপতির দৈনিক কর্মসূচি থেকে জানা যায়, আগামীকাল (১৬ আগস্ট) বিকেল ৪টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

বঙ্গভবন সূত্রে জানা যায়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করাবেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত থাকবেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.