× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে গণঅধিকার পরিষদের ১৫ দফা প্রস্তাবনা

ডেস্ক রিপোর্ট

১৮ আগস্ট ২০২৪, ১৫:১৯ পিএম । আপডেটঃ ১৮ আগস্ট ২০২৪, ১৫:৩৭ পিএম

ছবিঃ সংগৃহীত

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে ১৫ দফা প্রস্তাবনা দিয়েছে গণঅধিকার পরিষদ। আজ (১৮ আগস্ট) সকালে সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এসব প্রস্তাবনা দেয়া হয়।

প্রস্তাবণায় মাছ-মাংস ও ডিম যেন জনসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে আসে এই বিষয়কে প্রাধান্য দেওয়া হয়। সৌজন্য সাক্ষাৎ শেষে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক দ্রুত লাভের আশায় মাছ-মুরগীর খাদ্যে ক্ষতিকর উপাদান মেশানোর বিষয়টি তুলে ধরেন এবং এসব বন্ধের প্রতি জোর দেন। 

 এই ১৫ দফা দাবি গুলো হল,

১। আগামী ১০ দিনের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সকল কর্মকর্তাদের সম্পদের হিসাব গ্রহণ এবং দুর্নীতিবাজ , অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত কওরে শাস্তির মুখোমুখি করতে হবে।

২। মাছ, মাংস, ডিমের দাম জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে। দাম নিয়ন্ত্রণে ছাত্র-জনতার সমন্বয়ে, বিশেষ টিম গঠন করতে হবে এবং প্রতিনিয়ত বাজার মনিটরিং করতে হবে।

৩। পোলট্রি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নেবেসরকারি খাতকে সহযোগিতা করতে হবে এবং নিজস্ব খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণে ক্ষতিকর উপাদান ব্যবহার নিষীদ্ধ করতে হবে।

৪। ইলিশসহ বিভিন্ন প্রকারের মাছ রপ্তানির আগে দেশীয় চাহিদা পূরণ করতে হবে।

৫। মাছ ও মুরগী দ্রুত বড় করতে ক্ষতিকর উপাদান বা খাদ্য ব্যবহার আইন করে নিষিদ্ধ করতে হবে। কারণ এসব উপাদানে রয়েছে ক্যান্সারসহ নানা রোগের ঝুঁকি।

৬। পুষ্টিচাহিদা পূরণে প্রতিটা জেলা পর্যায়ে সমাজের সামর্থ্যহীন মানুষের জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বল্প মূল্যে মাছ ও মাংস বিক্রয়ের ব্যবস্থা করতে হবে।

৭। পোলট্রি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতউন্নয়নে ও উদ্যোক্তা বৃদ্ধিতে শিক্ষিত বেকারদের প্রশিক্ষণ এবং বিনা সুদে ঋণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।

৮। মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ে নিয়োগের ক্ষেত্রে স্বজনপ্রীতি ও আনুগত্যকে বিবেচনায় না নিয়ে যোগ্য ব্যাক্তিদের নিয়োগের উদ্যোগ নিতে হবে। 

৯। সঠিক বাজেট বরাদ্দঃ মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নের জন্য সঠিক বাজেট বরাদ্দ নিশ্চিত করতে হবে, যা এই খাতে গবেষণা, উন্নয়ন, প্রশিক্ষণ, ও নতুন প্রযুক্তির ব্যবহারে সহায়তা করবে।

১০। স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিঃ মন্ত্রণালয়ের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করার জন্য নিয়মিত অডিট এবং পাবলিক রিপোর্টিং  ব্যবস্থা চালু করতে হবে। 

১১। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি মোকাবিলাঃ মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি থেকে রক্ষা করার জন্য বিশেষ পরিকল্পনা ও উদ্যোগ নিতে হবে।

১২। আন্তর্জাতিক মানদন্ড অনুসরণঃ মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উৎপাদিত পণ্যসমূহের আন্তর্জাতিক মান নিশ্চিত করতে এবং রপ্তানির সুযোগ বাড়াতে আন্তর্জাতিক মানদন্ড অনুসরণ করা উচিত।

১৩। জলাশয় ও মাছের প্রজনন কেন্দ্র সংরক্ষণঃ দেশের জলাশয়, নদী এবং মাছের প্রজনন কেন্দ্রগুলো সংরক্ষণের জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে যাতে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি পায়।

১৪। জনসচেতনতা বৃদ্ধিঃ মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সঠিক পরিচালনা, খাদ্য নিরাপত্তা এবং স্বাস্থ্যুকর পদ্ধতি নিয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রচারাভিজান চালাতে হবে। 

১৫। ক্ষুদ্র ও প্রান্তিক খামারিদেরজন্য সহায়তাঃ ক্ষুদ্র ও প্রান্তিক খামারিদের জন্য সহজ শর্তে ঋণ, প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহয়াওতা প্রদান করতে হবে যাতে তারা উৎপাদন ও বাজারজাত করণে সক্ষম হয়।

গণঅধিকার পরিষদের এই পেশ করা দাবির প্রেক্ষিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার জানান, সকল দাবিই যৌক্তিক। মন্ত্রণালয়ের প্রাথমিক গুরুত্ব হবে দ্রব্যমূল্য কমানো এবং উৎপাদন বাড়ানো।

আর ১০ দিনে মধ্যে সম্পদের হিসাব দেখানোর বিষয়ে উপদেষ্টা বলেন এককভাবে নাদিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি তুলে ধরবেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.