× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দোহারে সালমান এফ রহমানসহ ১৭৪ জনের নামে মামলা

মো. সাইফুল ইসলাম, দোহার প্রতিনিধি।

২৫ আগস্ট ২০২৪, ১৭:০৭ পিএম । আপডেটঃ ২৫ আগস্ট ২০২৪, ১৭:০৮ পিএম

ছবিঃ সংগৃহীত

ঢাকার দোহার থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সাবেক এমপি সালমান এফ রহমানসহ ১৭৪ জনের নামে মামলা হয়েছে। অজ্ঞাতনামা আরো ৫০০ জনকে উল্লেখ করা হয়েছে। রোববার সকালে দোহার থানায় এ মামলা দায়ের করেন।

মামলার বাদী হয়েছেন দোহারের রামনাপুর গ্রামের মো. শাজাহান মাঝি। এ মামলায় সালমান এফ রহমানকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া মামলায় আসামি হয়েছেন আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন, দোহার উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, দোহার পৌর মেয়র আলমাছ উদ্দিন, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারিসহ দোহার নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রথম সারির নেতাকর্মী। আছেন বেশ কয়েকজন ইউপি চেয়ারম্যানও।

মামলার বিবরণে জানা গেছে, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচীতে গেলে বাদী ও তাঁর সজন সোনিয়া আক্তার দোহার করম আলীর মোড়ে যায়। এসময় সালমান এফ রহমানের পরোক্ষ মদদে দোহার উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেনের নেতৃত্বে আওয়ামীলীগ নেতাকর্মীরা অস্ত্র হাতে তাঁদের উপর হামলা করে। এতে শাজাহান মাঝিসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়। মামলায় হামলা জখম ও বিস্ফোরক ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে শাজাহান মাঝি বলেন, ঘটনার দিন দুপুরে সন্ত্রাসীরা আমার উপর হামলা করে। এসময় আরো অনেক সাধারণ শিক্ষার্থী আহত হয়।

দোহার থানার ওসি হারুন অর রশিদ বলেন, ১৭৪ জনকে এজাহার নামীয় ও ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রযেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.