× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৩১ ঘন্টাতেও ফেরেনি বিএসএফের গুলিতে নিহত কিশোরের লাশ

ডেস্ক রিপোর্ট

১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৩ এএম । আপডেটঃ ১০ সেপ্টেম্বর ২০২৪, ২১:১৬ পিএম

ছবিঃ সংগৃহীত

গতকাল (০৯ সেপ্টেম্বর) ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতালা ইউনিয়নের কান্তি ভিটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার সিংহ (১৫) নামে এক কিশোর নিহত হয়। এ ঘটনার পর ৩১ ঘন্টা পেরিয়ে গেলেও লাশ ফেরত দেয়নি বিএসএফ।

আজ (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় অথবা আগামীকাল (১১ সেপ্টেম্বর) দুপুরে মরদেহটি ফেরত দেওয়ার কথা আছে বলে জানিয়েছে বিজিবি।

সিলেটের স্বর্ণা দাস কে গুলি করার ১০ দিন না পেরোতেই গতকাল সোমবার (০৯ সেপ্টেম্বর) ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতালা সীমান্তে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার সিংহ (১৫) নিহত হয়। এ সময় তার বাবা মহাদেব কুমার সিংহ ও দরবার আলী নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। তারা বর্তমানে রংপুরে একটি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

জানা গেছে, সোমবার গভীর রাতে ধনতালা বিজিবি সীমান্তের মেইন পিলার ৩৯৩ এর পাশ দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় গুলি চালায় ভারতের ডিংগাপাড়ায় থাকা বিএসএফ বাহিনী। এতে ভারতের অভ্যন্তরে জয়ন্ত কুমার সিংহ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। সে বালিয়াডাঙ্গী উপজেলার ফকির ভিঠা গ্রামের মহাদেব কুমার সিংহের ছেলে।

এর আগে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজির আহমদ বলেন, আমরা রোববার বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করেছি। মরদেহটি পেলে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.