× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

ডেস্ক রিপোর্ট

১০ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৩৭ পিএম

ছবিঃ সংগৃহীত

আজ (১০ সেপ্টেম্বর) ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজে গিয়ে ভাঙচুর চালায়। এ ঘটনায় সায়েন্সল্যাব মোড়ে আইডিয়াল কলেজের কয়েক হাজার শিক্ষার্থী জড়ো হন। এতে সায়েন্সল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মহসীন উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থলে উপস্থিত আছি। পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। 

তিনি আরও বলেন, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে কি কারণে সংঘর্ষ ঘটনা ঘটেছে তা আমরা জানার চেষ্টা করছি।




Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.