× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাঙামাটিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

ডেস্ক রিপোর্ট

২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৫ এএম

ছবিঃ সংগৃহীত

গতকাল (২০ সেপ্টেম্বর) রাঙামাটিতে সহিংসতার ঘটনায় বাস, সিএনজি ও ট্রাক ভাঙচুর এবং শ্রমিক আহত হওয়ার কারণে যৌথ মালিক শ্রমিক নেতারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছেন।

যৌথ মালিক শ্রমিক নেতারা গতকাল (২০ সেপ্টেম্বর) রাতে এক যৌথসভায় এই সিদ্ধান্তের কথা জানান।

সভা থেকে জানানো হয়, সাম্প্রতিক সহিংসতায় ৩টি বাস, ৪টি সিএনজি, ১২টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বাসচালক ও হেলপার ৬ জন আহত, সিএনজিচালক ৩০ থেকে ৩৫ জন এর মধ্যে ২ জন গুরুতর আহত, ১২ জন ট্রাকচালক আহত হন।

রাঙামাটি সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বলেন, আমদের শ্রমিকদের কী আপরাধ ছিল। যানবাহনে কেন ক্ষতি করা হলো। সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য রাঙামাটিতে সব ধরনের পরিবহনের ধর্মঘট ঘোষণা করছি। সুষ্ঠু সমাধান ও ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.