সম্প্রতি
খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সৃষ্ট সহিংসতা ও অস্থিতিশীল পরিবেশ পরিদর্শন করতে গিয়েছেন
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা
লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের
দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা সাবেক রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ।
আজ (২১ সেপ্টেম্বর)
সকাল ১০টায় তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারে তারা সেখানে বেলা ১১টায় পৌঁছান।
জানা গেছে,
বেলা সোয়া ১১টায় রাঙ্গামাটির রাজনৈতিক নেতাদের সঙ্গে এবং বিকেল ৩টায় খাগড়াছড়ির রাজনৈতিক
নেতাদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় করবেন।