মৌলভীবাজার শহরতলীর সোনাপুর এলাকা থেকে র্যাবের অভিযানে সিরাজগঞ্জ-২ আসনের আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরি ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: লাবু তালুকদার’কে আটক করা হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার শহরতলীর মোস্তফাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সোনাপুর এলাকার স্থানীয় আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রার্থী দেলোওয়ার হোসেন বাচ্চু’র বাসা থেকে র্যাব তাদের আটক করে।
সূত্র যায়, সাবেক সংসদ সদস্য হেনরি ও তার স্বামী লাবু কয়েক দিন যাবত গোপনে সেখানে আশ্রয় নিয়ে ওই আওয়ামীলীগ নেতার বাসায় আত্মগোপনে ছিলেন। ওই দম্পতির পরিকল্পনা ছিল মৌলভীবাজার জেলার সীমান্ত এলাকা পাড়ি দিয়ে ভারত পালিয়ে যাওয়ার। তবে তাদের সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি।
র্যাব-৯ শ্রীমঙ্গলের কোম্পানী কমান্ডার মো: নুরুননবী বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২ থেকে ৩ দিন যাবত ওই দম্পতি সেখানে অবস্থান করছিলেন। তবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার বিষয়টি তারা এখন পর্যন্ত স্বীকার করেননি।