× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকা ছাড়লেন আনোয়ার ইব্রাহিম

বিমানবন্দরে বন্ধুকে বিদায় জানিয়েছেন ড. ইউনূস

ডেস্ক রিপোর্ট

০৪ অক্টোবর ২০২৪, ২০:২২ পিএম

ছবিঃ সংগৃহীত।

আজ (০৪ অক্টোবর) সন্ধ্যায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সংক্ষিপ্ত সফর শে‌ষে ঢাকা ছে‌ড়েছেন। এ সময়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জা‌তিক বিমানবন্দ‌রে বন্ধু‌কে বিদায় জা‌নি‌য়ে‌ছেন অন্তর্বর্তী সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূস।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা ছাড়ার তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ বিষয়ে এক ফেসবুক পোস্টে মন্ত্রণালয় জানায়, ফলপ্রসূ সফর শে‌ষে শুক্রবার সন্ধ্যায় ঢাকা ছে‌ড়ে‌ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। বিমানবন্দ‌রে তা‌কে বিদায় জানান প্রধান উপ‌দেষ্টা।

আজ (০৪ অক্টোবর) দুপুর ২টায় ইসলামাবাদ হয়ে ঢাকায় আসেন আনোয়ার ইব্রাহিম। তা‌কে বিমানবন্দরে স্বাগত জানান ড. মুহাম্মদ ইউনূস। সেখা‌নে তারা সং‌ক্ষিপ্ত বৈঠক ক‌রেন। প‌রে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ফের বৈঠক ক‌রেন তারা। বৈঠক শে‌ষে যৌথ প্রেস কনফা‌রেন্স ক‌রেন দুই শীর্ষ নেতা। বিকেলে বঙ্গভব‌নে রাষ্ট্রপ‌তি মো. সাহাবু‌দ্দি‌নের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ ক‌রেন সফররত মাল‌য়ে‌শিয়ার প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, প্রায় ১১ বছর পর মালয়েশিয়ান কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর ক‌রলেন। সর্বশেষ ২০১৩ সালের নভেম্বরে সরকারি সফরে ঢাকায় এসেছিলেন মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.