× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

'দুর্নীতি সরাতে আমলাদের সবচেয়ে বেশি দায়িত্ব পালন করতে হবে'

মৌলভীবাজারে প্রধান উপদেষ্টার সচিব সাইফুল্লাহ পান্না

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার প্রতিনিধি।

১৯ অক্টোবর ২০২৪, ২০:৪৩ পিএম

ছবিঃ মোঃ আব্দুল কাইয়ুম

প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব মো: সাইফুল্লাহ পান্না দুর্নীতিকে একটি সোস্যাল ডিজিজ আখ্যায়িত করে বলেছেন, বর্তমান সরকারের প্রথম এজেন্ডা হলো দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা। অনেক দুর্নীতিবাজ দুর্নীতি কমিশন থেকে সার্টিফিকেট নিয়ে আসে দুর্নীতি করেনি মর্মে। সার্টিফিকেট নেয়ারা এখন পালিয়ে আছে এবং দেশে থাকতে পারছেন না। দুর্নীতি সরাতে এখন আমলাদের সবচেয়ে বেশী দায়িত্ব পালন করতে হবে।

শনিবার (১৯ অক্টোবর) বিকেলে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে জেলার সকল সরকারি কর্মকর্তার সাথে মতবিনিময় সভায় একথা বলেন।

সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী এর সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন। বক্তব্য রাখেন পুলিশ সুপার এম. কে. এইচ জাহাঙ্গীর হোসেন, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার কে.এম আলী আজম সহ অন্যন্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.