× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিমানবন্দরে আটক সাবেক ডিএমপি কমিশনার

ডেস্ক রিপোর্ট

২৭ অক্টোবর ২০২৪, ১২:৩৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ও সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক ব্যাংকক যাওয়ার সময় বিমানবন্দরে আটক হয়েছেন। আজ (২৭ অক্টোবর) রাত ২টা ৪৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে হেফাজতে নেয় ইমিগ্রেশন পুলিশ।

বিমানবন্দরসূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।  জানা গেছে, এখনও বাংলাদেশ পুলিশের সাবেক এই অতিরিক্ত আইজিপি বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ হেফাজতে রয়েছেন। ব্যক্তিগত সফরে থাই এয়ারওয়েজের টিজি-৩৪০ নম্বর ফ্লাইটে ঢাকা ছাড়ছিলেন গোলাম ফারুক।

তবে তাঁকে থানায় হস্তান্তর করা হবে নাকি ছেড়ে দেওয়া হবে তা সম্পর্কে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি

গোলাম ফারুক বাংলাদেশের নাগরিক। তবে তার যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড রয়েছে বলে জানা গেছে।

১৯৯১ সালে ১২তম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। গত ২০২২ সালের ২৯ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন পুলিশ'র ৩৫তম কমিশনার হিসেবে তিনি দায়িত্ব নিয়েছিলেন।

২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর দীর্ঘ ৩২ বছর ৮ মাসের কর্মযাত্রা শেষে তিনি অবসরে যান।

খন্দকার গোলাম ফারুকের বিরুদ্ধে তিন হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগের আবেদন জমা পড়েছে দুর্নীতি দমন কমিশন-দুদকে।

খন্দকার গোলাম ফারুক ১৯৬৪ সালের ১ অক্টোবর টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার ঘাটানদি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মৃত খন্দকার হায়দার আলী ও মা মোসাম্মৎ ফাতেমা বেগম। তিনি ঢাকা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (কৃষি) বিষয়ে অনার্স এবং এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.