× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নির্বিকারে শিক্ষার্থীদের ওপর গাড়ি উঠিয়ে দিল চালক

ডেস্ক রিপোর্ট

২৭ অক্টোবর ২০২৪, ২০:০২ পিএম । আপডেটঃ ২৭ অক্টোবর ২০২৪, ২০:০২ পিএম

ছবিঃ সংগৃহীত।

আজ (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের রাস্তায় এক মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে। একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী কিছু শিক্ষার্থীকে চাপা দেয়। দুর্ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এ ঘটনায় তিনজন আহত হয়েছে।

আহতদের পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় গাড়ির মালিককে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মুস্তাফিজুর রহমান।

তিনি বলেন, বেলা সাড়ে ১২টার দিকে বিমানবন্দর এলাকায় দুর্ঘটনা ঘটেছে বলে শুনতে পাই। এই ঘটনায় তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন। যাদের মধ্যে দুইজনের পা ভেঙে গেছে আরেকজন মাথায় সামান্য ব্যথা পেয়েছে। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারটি আটক করেছে।

তিনি আরও বলেন, প্রাইভেটকার চালক নিজেই মালিক। তাকে থানায় আনা হয়েছে। আহতদের পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

সিসিটিভির ফুটেজে দেখা যায়, পথচারীরা রাস্তা দিয়ে হাটার সময় হঠাৎ বেপরোয়া গতিতে একটি প্রাইভেটকার এসে তাদের চাপা দেয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, তৃতীয় টার্মিনালের সামনের রাস্তা দিয়ে একদল শিক্ষার্থী হেঁটে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে সাদা রঙের একটি প্রাইভেটকার এসে তাদের চাপা দেয়। এতে কয়েকজন শিক্ষার্থী রাস্তায় পড়ে আহত হন। আশপাশের লোকজন এগিয়ে এসে আহত শিক্ষার্থীদের উদ্ধার করেন।

 

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.