× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মার্কিন রাষ্ট্রদূতের চায়ের আমন্ত্রণে মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট

১৪ নভেম্বর ২০২৪, ১৩:০১ পিএম । আপডেটঃ ১৪ নভেম্বর ২০২৪, ১৩:০৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের চায়ের আমন্ত্রণে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

আজ (১৪ নভেম্বর) সকালে মির্জা ফখরুলের নেতৃত্বে ৩ সদস্যদের প্রতিনিধি দল গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে তার সঙ্গে সাক্ষাৎ করতে যান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চায়ের আমন্ত্রণে বিএনপির মহাসচিব ছাড়াও গেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

তবে তাদের মধ্যে কী ধরনের আলোচনা হয়েছে এই বিষয়ে এখনো কিছু জানাননি বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির।

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.