× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চট্টগ্রামে আইনজীবী হত্যা

এই ঘটনা যেন ভিন্ন খাতে চলে না যায়- সিপিবি

ডেস্ক রিপোর্ট

২৭ নভেম্বর ২০২৪, ১১:৫৬ এএম । আপডেটঃ ২৭ নভেম্বর ২০২৪, ১২:০৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় এক বিবৃতিতে ক্ষোভ ও শোক প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। একই সঙ্গে তারা কেই খুনের ঘটনায় জড়িতদের দ্রুততার সাথে গ্রেপ্তারের মাধ্যমে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে।

বিবৃতিতে সিপিবি বলেছে, চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যার ঘটনায় আমরা মর্মাহত, বিক্ষুব্ধ ও গভীরভাবে শোকাহত। খুনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। এই ঘটনা যাতে ভিন্ন খাতে চলে না যায়, সে জন্য সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স) এক বিবৃতিতে দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করার আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে সবাইকে ধৈর্য ধারণ করে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান সিপিবির নেতারা। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসনের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন ও হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দ্রুত জনজীবনে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানান।

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.