× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চট্টগ্রামে আইনজীবি হত্যা

আমরা যেন একটু সংযমের পরিচয় দেই- উপদেষ্টা ফারুকী

ডেস্ক রিপোর্ট

২৭ নভেম্বর ২০২৪, ১২:২৯ পিএম । আপডেটঃ ২৭ নভেম্বর ২০২৪, ২০:২৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

গতকাল (২৬ নভেম্বর) চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সমর্থকদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবি নিহত হয়েছেন। এ ঘটনায় দেশবাসীকে সংযমের পরিচয় দিতে বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী।

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে মোস্তফা সরয়ার ফারুকী আইনজীবী হত্যার ঘটনায় অপরাধীদের ধরার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী যথেষ্ট বলে উল্লেখ করেছেন।

ফারুকী পোস্ট দিয়ে লিখেছেন, ‘দেশের ভেতরে এবং বাইরে বসে যারা বীণ বাজাচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, তাদের কেবল হাসিনার পলায়নের দৃশ্যটা মনে করতে বলবো।’


অপরাধীদের ধরার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী যথেষ্ট উল্লেখ করে তিনি বলেন, ‘একই সাথে সবার প্রতি আহ্বান, আমরা যেন একটু সংযমের পরিচয় দেই। আজকে চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় অপরাধীদের ধরার জন্য আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী যথেষ্ট। আসুন আমরা জাস্ট সজাগ থাকি, এক থাকি।’

জানা গেছে, মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে ইসকনের অনুসারীরা চট্টগ্রাম আদালত এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা শুরু করলে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ তাদের বাধা দেন। এরপর তাকে তুলে নিয়ে আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম টাওয়ারের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে সাইফুলকে কুপিয়ে আহত করে ইসকন সদস্যরা। গুরুতর আহত অবস্থায় সাইফুলকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.