× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আইনজীবী হত্যা; যৌথবাহিনীর অভিযানে ২৭ জন আটক

চট্টগ্রাম ব্যুরো

২৭ নভেম্বর ২০২৪, ১৩:০৬ পিএম । আপডেটঃ ২৭ নভেম্বর ২০২৪, ১৩:০৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ডের পর রাতভর চলা যৌথবাহিনীর অভিযানে সন্দেহভাজন ২৭ জনকে আটক করা হয়েছে।

আজ (২৭ নভেম্বর) রাতে কোতোয়ালী থানা এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

আটক ২৭ জনের বিষয়ে যাচাই বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের।  জানান, যৌথবাহিনীর অভিযানে আটককৃতদের কার ভূমিকা কী ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও কোনো মামলা দায়ের হয়নি ।

জানা গেছে, মঙ্গলবার (২৬ নভেম্বর) দিনভর আদালত এলাকায় সংঘর্ষের পর মধ্যরাত পর্যন্ত চট্টগ্রাম  নগরীর পাথরঘাটা মেথর পট্টি, আন্দরকিল্লা, হাজারী গলি এলাকায় অভিযান চালানো হয়।

এদিকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বুধবার (২৭ নভেম্বর) সকাল থেকে আদালত বর্জন কর্মসূচি পালন করছেন আইনজীবীরা। সাইফুল ইসলাম আলিফ সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) ছিলেন।

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.