× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যারা মিথ্যা মামলা দিচ্ছে তাদের আইনের আওতায় আনার ব্যবস্থা করছি- স্বরাষ্ট্র উপদেষ্টা

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো।

০২ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৮ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

আবু সাঈদের হত্যা মামলায় ইতিমধ্যে তিনজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এই মামলার দ্রুত শুনানী শুরু করা হবে। কোন আসামী ঘুরে বেড়াচ্ছে এমন তথ্য পুলিশ পেলেই গ্রেফতার করে আইনের আওতায় তাদের নিয়ে আসা হবে। কাউকে কোন অবস্থায় বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে পীরগঞ্জে আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দেশে কোন অস্থিতিশীল পরিস্থিতি তৈরী হয়নি। পাশ্ববর্তি দেশ ভারতে অনেক মিথ্যা তথ্য প্রচার করছে। দেশের মিডিয়াই সত্য তথ্য প্রচারের মাধ্যমে কাউন্টার তৈরী করে ভারতের মিথ্যা তথ্য প্রচার বন্ধ করতে পারে এবং যারা মিথ্যা ঘটনা প্রচার করছে তাদের মুখে চুনকালী পরবে। তিনি আরো বলেন, একটা ঝড়ের পর ঘর ঠিক করতে যেমন সময় দরকার, তেমনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির পুরোপুরি ঠিক হতে আরো সময় লাগবে। তারপরও অনেক উন্নতি হয়েছে।

মিথ্যা কিংবা ঢালাও মামলা প্রসঙ্গে তিনি বলেন, অন্তরালের ভিতরে যারা মিথ্যা মামলা দিচ্ছে মিথ্যা মামলাকারীদের আইনের আওতায় আনার ব্যবস্থা করছি। শুধু তাই নয় মামলা তদন্তে আমরা একটা কমিটি করে দিচ্ছি, যে কমিটির সদস্য হবে ডিসি এসপিরা। সেই তদন্ত কমিটি দেখবে, যারা দোষি তাদের বিচারের আওতায় আনা। আর যারা দোষি না তাদের ছেড়ে দেয়া হবে। আমাদের বক্তব্য হচ্ছে, কেউ যেন মিথ্যা মামলায় হয়রানীর শিকার না হয়।

ইসকনের ব্যাপারে কোন পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইসকনের ব্যাপারে এমন কোন সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে আপনারা জানতে পারবেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমানে পুলিশের নিয়োগ হচ্ছে। কোন রকম অনিয়ম ছাড়াই পুলিশে নিয়োগ হচ্ছে। আমরা পুলিশের নিয়োগের ক্ষেত্রে কোন ধরনের সুপারিশ করি নাই। আমরা একটা ফেয়ার নিয়োগ হউক সেটাই চাচ্ছি। আপনারা কোন অনিয়ম পেলে আমাদের জানাবেন, আমরা সাথে সাথে ব্যবস্থা নিবো। আপনারা আমারও কোন দুর্নীতি কিংবা অনিয়ম পেলে প্রকাশ করবেন। এসময় তিনি সবাইকে একযোগে কাজ করার উদাত্ত আহবান জানান। এর আগে তিনি আবু সাঈদের কবরে শ্রদ্ধা জানান এবং কবর জিয়ারত করেন। এসময় উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলামসহ পুলিশের উধ্বতন কর্মকর্তারা।

এরপর তিনি দুপুরে রংপুর জেলা পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে রংপুর বিভাগের সকল জেলার পুলিশ ইউনিট, মেট্রোপলিটন পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুরের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.