অন্তর্বর্তীকালীন
সরকারের প্রধান উপদেষ্টা দেশের চলমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় জাতীয় ঐক্যের ডাক
দেবেন। সে লক্ষ্যে তিনি পর্যায়ক্রমে ছাত্র সংগঠন, প্রধান সব রাজনৈতিক দল এবং বিভিন্ন
সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন
তিনি। সেই পরিক্রমায় আজ (৪ ডিসেম্বর) ড. মুহাম্মদ ইউনূস প্রধান রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের
সঙ্গে বৈঠক করবেন।
গতকাল (৩
ডিসেম্বর) প্রধান উপদেষ্টার
প্রেস সচিব শফিকুল আলম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে
এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
প্রেস সচিবের
ভাষ্যমতে, আজ (৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের
সঙ্গে এবং আগামীকাল (৫ ডিসেম্বর) বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
তিনি আরও
বলেন, প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের ডাক দেবার উদ্দেশ্যে এই বৈঠকগুলো করবেন।
বৈঠকগুলো
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হবে।