× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আজ প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক

ডেস্ক রিপোর্ট

০৪ ডিসেম্বর ২০২৪, ১১:৫৫ এএম

ছবিঃ সংগৃহীত।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দেশের চলমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় জাতীয় ঐক্যের ডাক দেবেন। সে লক্ষ্যে তিনি পর্যায়ক্রমে ছাত্র সংগঠন, প্রধান সব রাজনৈতিক দল এবং বিভিন্ন  সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। সেই পরিক্রমায় আজ (৪ ডিসেম্বর) ড. মুহাম্মদ ইউনূস প্রধান রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন।

গতকাল (৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

প্রেস সচিবের ভাষ্যমতে, আজ (৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের সঙ্গে এবং আগামীকাল (৫ ডিসেম্বর) বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন।  

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের ডাক দেবার উদ্দেশ্যে এই বৈঠকগুলো করবেন।

বৈঠকগুলো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হবে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.