জুলাই-আগস্টে
ঘটে যাওয়া স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আজ
(৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত রূপায়ন টাওয়ারে সন্ধ্যা ৬টায় বৈষম্যবিরোধী
আন্দোলনের অনুষ্ঠিত হবে।
বৈষম্যবিরোধী
ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব
আরিফ সোহেল। বুধবার (৪ ডিসেম্বর) মধ্যরাতে
এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।
বার্তায়
তারা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনগুলোর ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ' পালন শেষে ধারাবাহিক আলোচনা হিসেবে বাংলামোটর, রূপায়ন টাওয়ারে সন্ধ্যা ৬টায় মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হবে।
বার্তায় এও
উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সব ছাত্রসংগঠনের ঐকমত্যে
জাতীয় সংকট রূখে দিতে বদ্ধপরিকর।