× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এখনো পলাতক ৭০ জঙ্গিসহ ৭০০ কয়েদি

ডেস্ক রিপোর্ট

০৪ ডিসেম্বর ২০২৪, ১৩:২৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতনের পরপর কিছুদিন দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ে। এতে দেশের বিভিন্ন স্থানে কারাগার থেকে বহু কারাবন্দি পালিয়ে যায়। পরবর্তীতে অনেকেই আত্মসমর্পণ করেছেন। অনেকেই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আটক হয়েছেন। কিন্তু তারপরেও এখনো ৭০জন জঙ্গিসহ ৭০০ অপরাধীকে গ্রেপ্তার করা যায়নি।

আজ (৪ ডিসেম্বর) সকালে কারা অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

ভবিষ্যতে এ ধরণের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সে জন্য প্রতিটি ঘটনাকে আলাদাভাবে নিবিড় ভাবে পর্যবেক্ষণ ও পর্যালোচনার মাধ্যমে কাজ করছে কারা কর্তৃপক্ষ বলে তিনি জানান।

দেশের বেশকিছু কারাগারের পুরনো ঝুঁকিপূর্ণ অবকাঠামোর সংস্কারের ওপর জোর দিয়ে কারা মহাপরিদর্শক বলেন, বর্তমানে দেশে মোট ৬৯টি কারাগার রয়েছে। এর মধ্যে ১৭টি কারাগার অনেক পুরনো ও ঝুঁকিপূর্ণ। সরকার বিষয়গুলো জানে, এগুলো দ্রুত সংস্কার, মেরামত ও পুনর্নির্মাণ দরকার।

 ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, কোনো আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করার পর আর কোনো দায় থাকে না কারা কর্তৃপক্ষের। কোনো কয়েদিকেই অতিরিক্ত সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে না। আর যারা ডিভিশন পাওয়ার যোগ্য, তাদের তা নিশ্চিত করা হচ্ছে।

সনবাদ সম্মেলনে আরও জানানো হয় কোন কারারক্ষীর ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.