× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকা ত্যাগ করলেন বিক্রম মিশ্রি

ডেস্ক রিপোর্ট

১০ ডিসেম্বর ২০২৪, ০১:৫৭ এএম । আপডেটঃ ১০ ডিসেম্বর ২০২৪, ০১:৫৯ এএম

ছবিঃ সংগৃহীত।

ভারত ও বাংলাদেশের মধ্যকার চলমান ঘোলাটে পরিস্থিতির মাঝখানে দুইদেশের কূটনীতির জন্য তাৎপর্য্যপূর্ণ এক সফর শেষে ঢাকা থেকে বিদায় নিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।নিজ দেশে ফিরে যাবার আগে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে গঠনমূলক সম্পর্ক এগিয়া নেওয়ার বার্তা দেন। একইসঙ্গে সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে ভারতের উদ্বেগের কথা জানান তিনি।

গতকাল (৯ ডিসেম্বর) রাতে ঢাকা ত্যাগ করেন ভারতের পররাষ্ট্র সচিব।

ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে গতকাল (৯ ডিসেম্বর) সকালে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠকে অংশ নিতে বিক্রম মিশ্রি ঢাকায় আসেন। বাংলাদেশে পররাষ্ট্রসচিব হিসেবে এটিই বিক্রম মিশ্রির প্রথম সফর। আর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দিল্লির উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তারও প্রথম সফর সেটি।
ঢাকায় পোঁছাবার পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রথম কর্মসূচিতে আসেন মিশ্রি। পররাষ্ট্র সচিব তাকে স্বাগত জানানোর পর দুই পররাষ্ট্র সচিব একান্তে কিছুক্ষণ আলাপ করেন।  এরপর এই দুই পররাষ্ট্র সচিবের নেতৃত্বে দুই দেশের মধ্যে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) শুরু হয়।
এরপর তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে সাক্ষাৎ করেন। সাক্ষৎ শেষে অপেক্ষমান সাংবাদিকদের কোনো প্রশ্ন না দিয়ে কয়েক মিনিটের একটি বিবৃতি দেন তিনি। সেখানে অন্তর্বর্তী সরকারের সঙ্গে গঠনমূলকভাবে সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তার পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগের কথা তুলে ধরেন মিশ্রি।
এরপর যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব। 





Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.