ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের অধীনে জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের কারণে আগামী বুধবার (১১ ডিসেম্বর) দেশের কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত, অর্থাৎ টানা ১০ ঘণ্টা, তিতাস গ্যাসের অধীনস্থ ঢাকার আশুলিয়ার জিরাবো ডিআরএস-এর ১০"x ৫০ পিএসআইজি লাইনের আওতাধীন জিরাবো থেকে বিশমাইল রোড এবং ৪"x ৫০ পিএসআইজি বিতরণ লাইনের সঙ্গে সংযুক্ত ভাদাইলসহ আশপাশের সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া জিরাবো, কাঠগড়া, রাঙ্গামাটিয়া এবং তাদের আশপাশের এলাকায় বসবাসরত আবাসিক গ্রাহকদের গ্যাস সরবরাহও সাময়িকভাবে বন্ধ থাকবে।
এই সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।