× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পার্বত্য এলাকায় অনিয়ম একটু বেশি- প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

১১ ডিসেম্বর ২০২৪, ১২:৩৩ পিএম । আপডেটঃ ১১ ডিসেম্বর ২০২৪, ১২:৩৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের সর্বত্রই অনিয়মের দেখা মেলে। তবে পার্বত্য এলাকায় এই অনিয়ম যেন একটু বেশিই হয়ে আসছে।

আজ (১১ ডিসেম্বর) আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে আয়োজিত আলোচনা সভায় প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেছেন, বাংলাদেশে আর কোথাও পার্বত্য চট্টগ্রামের মত বনজ ও প্রাকৃতিক সম্পদের ভান্ডার নেই। এখানে প্রাকৃতিক সম্পদ আহরণ ও নৈসর্গিক পরিবেশে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা রয়েছে। যেখানে এটি বাংলাদেশের সবচেয়ে উন্নত জায়গা হওয়ার কথা সেখানে হয়েছে তাঁর বিপরীত। এটা মেনে নেওয়ার নয়। অনিয়ম বাংলাদেশের সব জায়তাতেই বেশি হলেও পার্বত্য এলাকায় এর হার যেন আরও একটু বেশি। আমরা চাই এটি কিভাবে কমিয়ে আনা যায়।

তিনি বলেন, আগামী মাসে হবে তারুণ্যের উৎসব, এটা সবার উৎসব হোক। আমি যেন দেখি পার্বত্য জেলাগুলো এখানে ওপরে থাকে এ উৎসবে। নিজেরাই উৎসাহের সঙ্গে এ উৎসব করবেন। অন্য তরুণদের চেয়ে পার্বত্য এলাকার তরুণরাও পিছিয়ে নেই, এটা প্রমাণ করার সুযোগ হবে এই উৎসব।  কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন, আমি দূর করার চেষ্টা করব। আমরা দেশও বদলাতে চাই, আমরা আমাদের কাজ দিয়ে পৃথিবীও বদলাতে চাই।

ড. মুহাম্মদ ইউনূস এদিন বলেন, পার্বত্য জেলাগুলোর প্রাপ্য জায়গাগুলো যেন নিশ্চিত হয়। আর পিছিয়ে থাকা তো পরের প্রশ্ন আমাদের লক্ষ্য থাকবে পার্বত্য এলাকাগুলো থাকবে সবার চেয়ে এগিয়ে। পার্বত্য অঞ্চলের ছেলেমেয়েরা হবে বিশ্ব নাগরিক। শুধু নিজের এলাকাই নয়, সারা বিশ্বের পরিবর্তনে আমরা কাজ করব। মনকে ছোট না রেখে সমতলের সঙ্গে পাহাড়ের ভেদাভেদ দূর করতে আমরা একসাথে কাজ করব। এজন্য পরস্পরের মধ্যে থাকা চাই ভ্রাতৃত্ব এবং শ্রদ্ধাবোধ। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.