× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চাঁদপুরে থেমে থাকা জাহাজ থেকে ৭ জনের মরদেহ উদ্ধার!

ডেস্ক রিপোর্ট

২৩ ডিসেম্বর ২০২৪, ১৫:১২ পিএম । আপডেটঃ ২৩ ডিসেম্বর ২০২৪, ১৫:১৩ পিএম

ছবিঃ সংগৃহীত

থেমে থাকা এমভি আল-বাখেরা নামের এক জাহাজ থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে চাঁদপুরের মেঘনা নদীতে। ঘটনাস্থলে রয়েছে কোস্টগার্ড ও পুলিশের সদস্যরা। তবে কীভাবে এই ঘটনা ঘটেছে বা তাঁদের মৃত্যু রহস্য কি তা এখন পর্যন্ত জানা যায়নি।

আজ সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১টার পর মরদেহের খবর পাওয়া যায়। ঘটনাস্থলে জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল। বাংলাদেশে কোস্টগার্ডের স্টাফ অফিসার (ঢাকা জোন) লে. কর্নেল শামস গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে এখনও দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি।

বিস্তারিত আসছে,,,

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.