× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সীমান্ত থেকে ১৩ বাংলাদেশি ধরে নিয়ে গেছে বিএসএফ

ডেস্ক রিপোর্ট

২৩ ডিসেম্বর ২০২৪, ২২:৫০ পিএম

ছনিঃ সংগৃহীত।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সোনাটিলা সীমান্ত এলাকা থেকে ১৩ জন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে।

গতকাল (২২ ডিসেম্বর) রাতে সীমান্ত এলাকা থেকে ধরে নিয়ে ১৩ জন বাংলাদেশিকে ভারতের মেঘালয় রাজ্যের জুয়াই পুলিশ স্টেশনে আজ (২৩ ডিসেম্বর)  হস্তান্তর করেছে বিএসএফ।তবে তারা থানায় আছে না কারাগারে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। কিন্তু এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি।  

স্থানীয় ইউপি সদস্য ও পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান জানিয়েছেন, ধরে নিয়ে যাওয়া কয়েকজন শ্রমিকের স্বজন তার সঙ্গে যোগাযোগ করে তাদের অবস্থান জানতে চেয়েছেন। আটকরা গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। 

তবে সীমান্তে কেন তারা গিয়েছিলেন বা কিভাবে বিএসএফ তাদের ধরে নিয়ে গেছে সে বিষয়টি নিশ্চিত করে বলতে পারেননি ইউপি সদস্য মান্নান।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.