× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সবাই একসঙ্গে শান্তিতে থাকতে চাই- পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

২৫ ডিসেম্বর ২০২৪, ২২:৩৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বড়দিন উপলক্ষ্যে খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করেছেন।

আজ (২৫ ডি‌সেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইল চার্চে গিয়ে উপদেষ্টা খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় তৌ‌হিদ হো‌সেন বলেন, আমাদের সংস্কৃতির অংশ হচ্ছে সব ধর্মের মধ্যে সম্প্রীতি ও সহাবস্থান। এটি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমাদের এই সংস্কৃতিতে ধর্মীয় সংঘাত নেই। আমরা সবাই একসঙ্গে শান্তিতে থাকতে চাই।

এ সময় মুক্তিযুদ্ধ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম, আর্চবিশপ বিজয় এন ডি'ক্রুজ, ফাদার আলবার্ট রোজারিও প্রমুখ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.