× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তুরাগ-উত্তরায় সভা-সমাবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট

০৪ জানুয়ারি ২০২৫, ১৫:৪৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), টঙ্গীর ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে সাদ ও জুবায়েরপন্থীদের সংঘর্ষে প্রাণহানির ঘটনায় ময়দানটি ঘিরে কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় সব ধরনের সভা-সমাবেশের ওপর যে নিষেধাজ্ঞা জারি করেছিল তা ১৬ দিন পর প্রত্যাহার করে নিয়েছে।

আজ (৪ জানুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান পরিস্থিতি বিবেচনাপূর্বক গত ১৮ ডিসেম্বর বুধবার দুপুর ২টা থেকে কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসলগ্ন তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি সংক্রান্তে জারি করা নিষেধাজ্ঞা শুক্রবার (৩ জানুয়ারি) থেকে প্রত্যাহার করা হলো।

প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর রাত ৩টার দিকে বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে। সংঘর্ষে প্রাণ হারান চারজন, পাশাপাশি আহত হন উভয়পক্ষের শতাধিক লোক।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.