× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘সীমান্তে উত্তেজনা' নিয়ে ভারতীয় হাইকমিশনারকে তলব করা হবে

ডেস্ক রিপোর্ট

১২ জানুয়ারি ২০২৫, ১৫:৫৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন বাংলাদেশ-ভারত সীমান্তে উত্তেজনা নিয়ে ভারতীয় হাইকমিশনারকে দু'য়েক দিনের মধ্যে ডাকা হবে।

আজ (১২ জানুয়ারি) সচিবালয়ে বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্য রেখার বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে দেশটি যে কাটা তারের বেড়া নির্মাণ করছে, তাতে বাধা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।

উপদেষ্টা আরও বলেন, সীমান্ত পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। তারা ভারতের হাইকমিশনারকে দুয়েক দিনের মধ্যে ডাকবে।

তিনি আরও বলেন, বেড়া নির্মাণ বন্ধে শক্ত অবস্থানে থাকবে বিজিবি। ইতোমধ্যে লালমনিরহাটের দহগ্রামসহ পাঁচ স্থানের বেড়া নির্মাণ বন্ধ করে দেওয়া হয়েছে। আগের সরকার সীমান্ত পরিস্থিতি নিয়ে চারটি চুক্তি করেছিল। সে সব চুক্তি পূর্ণবিবেচনা করার আবেদন করা হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি জানান, ছোট ঘটনা বড় করে প্রকাশ করা হয়। পরিস্থিতির অবনতি হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.