× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

ডেস্ক রিপোর্ট

১৩ জানুয়ারি ২০২৫, ১০:০১ এএম । আপডেটঃ ১৩ জানুয়ারি ২০২৫, ১১:৫৪ এএম

ছবিঃ সংগৃহীত।

রাজশাহীর পুঠিয়ায় চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়ে রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে।

আজ (১৩ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে পুঠিয়া বেলপুকুর রেলওয়ে স্টেশনের অদূরে ঘটনা ঘটে। এর আগে ৭টা ২০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে আসে।

জানা গেছে, ১১টা বগি নিয়ে ট্রেনটি যাত্রা করে সকালে। পথে বেলপুকুর এলাকায় এলে মাঝের একটি বগি লাইনচ্যুত হয়। এর পর ট্রেনটি থেমে যায়। পরে লাইনচ্যুত বগি ফেলে আরও ৫টি বগি নিয়ে ইঞ্জিন বেলপুকুর রেল স্টেশনে গিয়ে দাঁড়ায়। আর রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে আরেকটি ইঞ্জিন নিয়ে আসা হয়।

অপরদিকে, বেলপুকুর দিক থেকে একটি রিলিফ ট্রেন (উদ্ধারকৃত ক্রেন) নিয়ে আসা হয়। এই ক্রেন দিয়ে উদ্ধার কাজ শুরু করা হয়েছে। তবে রাজশাহীর সঙ্গে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ।

পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী প্রকৌশলী (ইএন) আবদুর রশিদ বলেন, উদ্ধারে রেলওয়ে কর্মীরা কাজ করছেন। খুব দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.