× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

ডেস্ক রিপোর্ট

২৪ জানুয়ারি ২০২৫, ১৮:৫০ পিএম

ছবিঃ সংগৃহীত।

আজ (২৪ জানুয়ারি) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ফুলতলী সীমান্তের ৪৭-৪৮ পিলারের মধ্যবর্তী জায়গায় মিয়ানমারের অভ্যন্তরে অবৈধভাবে গরু আনতে গিয়ে মাইন বিস্ফোরণে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

আলী হোসেন (৩৫) নামে ঐ যুবক নাইক্ষ্যংছড়ি উপজেলার আছারতলী ৮ নম্বর ওয়ার্ডের মো. হোসেনের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, আলী হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়াও সকাল ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি দোছড়ি ইউনিয়নের ৪৯নং পিলারের মাঝামাঝি স্থানে মো. রাসেল (৩০) নামে আরেক যুবক মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে আহত হন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী এ বিষয়ে বলেছেন, ‘মাইন বিস্ফোরণের ঘটনায় আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.