বাংলাদেশ
জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং যুক্তরাজ্য বিএনপি'র
সভাপতি এম এ মালেক বলেছেন, খালেদা জিয়াকে তিলে তিলে হত্যা করার চেষ্টা করা হয়েছে। তিনি
সুস্থ অবস্থাতেই জেল গিয়েছিলেন।'
গতকাল (২৬
জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় ইস্ট-লন্ডনের একটি রেস্টুরেন্টে আরাফাত রহমান কোকো
মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত এক দোয়া-মহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
যুক্তরাজ্য
বিএনপি'র সভাপতি বলেন, খালেদা জিয়া জানেন তিনি দেশে ফিরলেই জেলে যেতে হবে। তারপর তিনি
জেলে যাওয়ার তিন দিন আগে লন্ডন থেকে দেশে ফিরেছেন। সেখানে কোটি মানুষ তাকে রিসিভ করেছে।
উনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। তাকে তিলে তিলে হত্যা করতে পরিকল্পনার জন্য এককভাবে
দায়ী শেখ হাসিনা ও তার পরিবার।
শেখ হাসিনার
অত্যাচারের কথা উল্লেখ করতে তাঁর বিচারের প্রত্যাশা জানিয়ে এম এ মালেক বলেন, লন্ডনেও
শেখ হাসিনা ঘোষণা করে গিয়েছিলেন ‘উনি আর কতো বাঁচবেন’।
আমরা মনে করি শহীদ আরাফাত রহমান কোকো, তারেক রহমান ও খালেদা জিয়াসহ জিয়া পরিবারের ওপর
নির্যাতনের বিচার বাংলার জমিনে হবেই হবে।