সকল নাটকীয়তা
এবং সহিংসতা শেষে অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে মুক্তি পেলো সাত কলেজ।
আজ (২৭ জানুয়ারি)
সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাবি ভিসির জরুরি বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এই সিদ্ধান্ত
জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
অধ্যাপক ড.
নিয়াজ লিখিত বক্তব্যে বলেন, ঢাবি-সাত
কলেজের অপ্রীতিকর ঘটনার জন্য দু:খ প্রকাশ
করছি। জরুরি সভায় সার্বিক বিষয় বিবেচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের
সম্মানজনক পৃথকীকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজের শিক্ষার্থীরা ভর্তি বন্ধ।
অন্যান্য
সিদ্ধান্তগুলো হলো, ২৯ ডিসেম্বর ২০২৪
তারিখে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রম পরিচালনা করার জন্য সভায় জোর সুপারিশ করা হয়েছে। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের আসন সংখ্যা ও ভর্তি ফি
নির্ধারণসহ যাবতীয় বিষয়ও মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে।
ঢাবি উপাচার্য
আরও জানিয়েছেন, যেসকল শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের
অধীনে রয়েছে, তাদের শিক্ষাজীবন কোনভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন
দায়িত্বশীল থাকবে।
উল্লেখ্য,
রাজধানীর ঢাকা কলেজ, ইডেন কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি
কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি তিতুমীর কলেজ ও মিরপুর সরকারি বাংলা কলেজ
এতদিন যাবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হিসেবে ছিল।